কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি - সমকন্ঠ
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১১ অক্টোবর ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

Screenshot

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চার ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) সকালে পৌনে ৮টার দিকে (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধীন ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ সীমান্ত পিলার সংলগ্ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, রোববার সকাল পৌনে আটটার দিকে বিএসএফ সদস্যরা তাদের উদয় কিষাণ ক্যাম্প এলাকা থেকে চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। এর মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।

তবে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যদের তৎপরতায় সকাল আটটার দিকে বিএসএফের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি বাংলাদেশি সীমান্তে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, চারজন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা। তাদের সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

১

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

২

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে

৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

৪

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

৫

পতাকা হাতে তালাবদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়লো ককোরোচ জনতা পার্টি

৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

৭

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

৮

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

৯

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১০

উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

১১

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

১২

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

১৩

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম: সংসদীয় কমিটি

১৫

খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দানবাক্স

১৬

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

১৭

মুকেশ আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

১৮

বসনিয়ায় অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

১৯

আর্জেন্টিনা দলে নতুন লিওনেল

২০