মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা রোনালদোর - সমকন্ঠ
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা রোনালদোর

রোনালদিনিয়ে, নেইমার, লুইস সুয়ারেস থেকে শুরু করে বর্তমান ও সাবেক অসংখ্য তারকা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন লিওনেল মেসিকে। আবেগ আর স্তুতির জোয়ার বইয়ে যাচ্ছে ফুটবল বিশ্বময়। তবু যেন একটু অপূর্ণতা ছিল, একজনের অপেক্ষা ছিল। সেই তিনি, দুই দশক ধরে মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানোরোনালদোও এবার শ্রদ্ধা জানালেন আর্জেন্টাইন জাদুকরের বিদায়ে।

মেসির সবশেষ ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্যের ঘরে রোনালদো লেখেন, লিও, এতগুলো বছর ধরে নিজের দেশের হয়ে লড়েছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছো, যা চিরকাল রয়ে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার জন্য আমার পূর্ণ শ্রদ্ধা। (তোমার জন্য) আলিঙ্গন।

গত মঙ্গলবার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন ইন্টার মায়ামি তারকা। তার আলোকময় নৈপুণ্যে বেনিনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

গত চার টুর্নামেন্টের মধ্যে আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলে এবং সিলভার বল জিতে গৌরবোজ্জ্বলভাবেই বিদায় নিয়েছেন মেসি।

এস্তাদিও মনুমেন্তালের ৮৫ হাজার দর্শকের সামনে এক গোল ও দুই অ্যাসিস্টে অসাধারণ ভঙ্গিমায় নিজের আর্জেন্টিনা অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি।

কিছুদিন আগে মেসির বাবার মৃত্যুর পরও রোনালদো আন্তরিক বার্তা দিয়েছিলেন, যা ছুঁয়ে যান গোটা বিশ্বের ফুটবল সমর্থকদের হৃদয়।

গত দুই দশকে এই দুজনের নাম উচ্চারিত হয়েছে এক নিশ্বাসেই। মাঠে যেমন দুজন রচনা করেছেন অবিশ্বাস্য সব অধ্যায়, তাদের দ্বৈরথ আর লড়াই নিয়ে রচনা হয়েছে মহাকাব্য। বিশেষ করে, ক্লাব ফুটবলে দুজনের চমকপ্রদ প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অনন্য এক উপাখ্যান হয়েই থাকবে। ক্রমে অবশ্য রেকর্ড আর কীর্তিতে রোনালদোকে ছাপিয়ে গেছেন মেসি। বিশেষ করে, দেশের হয়ে অর্জনে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বিদায়বেলায় সেই সম্মানও তিনি পাচ্ছেন।

মেসির বিদায় যখন আবেগে ভাসছে, তখন রোনালদো নিজেও জাতীয় দল নিয়ে স্বস্তিতে নেই। পর্তুগালের অনুশীলন ক্যাম্প থেকে হঠাৎ চলে যাওয়ার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। ফলে অনিশ্চয়তার মধ্যেই পড়েছে তার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর জার্মানি

১

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

২

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

৩

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে

৪

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

৫

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

৬

পতাকা হাতে তালাবদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়লো ককোরোচ জনতা পার্টি

৭

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

৮

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

৯

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

১০

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১১

উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

১২

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

১৩

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

১৪

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম: সংসদীয় কমিটি

১৬

খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দানবাক্স

১৭

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

১৮

মুকেশ আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

১৯

বসনিয়ায় অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

২০