লিওনেল মেসির শেষ ম্যাচ: যেভাবে দেখবেন - সমকন্ঠ
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৬ অক্টোবর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিওনেল মেসির শেষ ম্যাচ: যেভাবে দেখবেন

লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি হতে যাচ্ছে। দীর্ঘ ২১ বছরের পথচলা শেষে ৩৯ বছর বয়সে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন এই কিংবদন্তি ফুটবলার। বেনিনের বিপক্ষে এই প্রীতি ম্যাচের মাধ্যমেই তিনি জাতীয় দলকে বিদায় জানাবেন।

আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় বুয়েন্স আয়ার্সের ৮৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের ম্যাচটি দেখতে হবে বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায়। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অনেক সতীর্থই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, মেসির এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত থাকবেন তারা।

যেভাবে দেখবেন মেসির বিদায়ী ম্যাচ (লাইভ সম্প্রচার)

বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার না হলেও, কিছু বিকল্প মাধ্যমে দর্শকরা খেলাটি উপভোগ করতে পারবেন। ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে (ZEE5) সাবস্ক্রিপশন থাকলে ম্যাচটি দেখা যাবে, কারণ দক্ষিণ এশিয়ায় এই প্ল্যাটফর্মেই সম্প্রচার নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া অঞ্চলভেদে বেইন স্পোর্টস এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে ম্যাচটির কাভারেজ থাকতে পারে। বাংলাদেশি দর্শকরা স্পোর্জিফাই অ্যাপের মাধ্যমেও ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি, কিছু দর্শক ভিপিএন ব্যবহার করেও বিভিন্ন দেশের স্ট্রিমিং সেবা থেকে ম্যাচটি উপভোগ করতে পারেন।

১৮ বছর বয়সে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন মেসি। ২১ বছরের সেই অবিশ্বাস্য যাত্রার ইতি টেনে বেনিনের বিপক্ষে এই ম্যাচটি বিশ্ব ফুটবলের ইতিহাসে এক আবেগময় ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর জার্মানি

১

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

২

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

৩

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে

৪

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

৫

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

৬

পতাকা হাতে তালাবদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়লো ককোরোচ জনতা পার্টি

৭

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

৮

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

৯

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

১০

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১১

উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

১২

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

১৩

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

১৪

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম: সংসদীয় কমিটি

১৬

খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দানবাক্স

১৭

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

১৮

মুকেশ আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

১৯

বসনিয়ায় অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

২০