ট্রাম্পের নির্দেশে ম্যাপে ‘লেক আমেরিকা’ - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নির্দেশে ম্যাপে ‘লেক আমেরিকা’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করেছে অ্যাপল। গুগল ম্যাপসের পর এবার অ্যাপলের ম্যাপ সেবাতেও নামটি পরিবর্তন করা হলো।

অ্যাপল ম্যাপস ব্যবহারকারীরা যুক্তরাষ্ট্রে লেক অন্টারিওর বদলে এখন ‘লেক আমেরিকা’ নাম দেখতে পাবেন। তবে কানাডার ব্যবহারকারীদের জন্য নামটি আগের মতোই ‘লেক অন্টারিও’ থাকবে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে থাকা ব্যবহারকারীরা দুটি নামই দেখতে পাবেন।

গত ২৭ আগস্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্দেশ দেন। ওই আদেশে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক নামসংক্রান্ত সরকারি নথি ও অন্যান্য তথ্যভান্ডারে ৩০ দিনের মধ্যে নতুন নাম যুক্ত করার কথা বলা হয়।

লেক অন্টারিও উত্তর আমেরিকার পাঁচটি বৃহৎ হ্রদের একটি। এর নাম পরিবর্তনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। দুই দেশের বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর এমনিতেই সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে।

গুগল এরই মধ্যে তাদের মানচিত্রে নামটি পরিবর্তন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরকারি ভৌগোলিক নামের তথ্যভান্ডারে পরিবর্তন এলে তারা মানচিত্রেও তা অনুসরণ করে।

তবে সব মানচিত্র সেবা একই পথে হাঁটেনি। ম্যাপকোয়েস্ট জানিয়েছে, তারা লেক অন্টারিওর নাম পরিবর্তন করবে না। পরিচিত নামটিই তারা ব্যবহার করবে।

এ সিদ্ধান্তের পর ম্যাপকোয়েস্টের ব্যবহারকারীও বেড়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে একসময় অ্যাপটি সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মানচিত্রভিত্তিক অ্যাপের শীর্ষে উঠে আসে। এমনকি সাময়িকভাবে এটি চ্যাটজিপিটিকেও পেছনে ফেলেছে।

লেক অন্টারিওর নাম নিয়ে অ্যাপল ও গুগলের অবস্থানের অবশ্য আগেও নজির রয়েছে। গত বছর ট্রাম্পের নির্দেশের পর দুই প্রতিষ্ঠানই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০