আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
৪ অগাস্ট ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

মর্যাদাপূর্ণ ‘বিডিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’- এ ভূষিত হয়েছেন আইসিডিডিআর,বির সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী। সংক্রামক রোগ গবেষণা, সাশ্রয়ী মূল্যের টিকা উন্নয়ন এবং জনস্বাস্থ্য রক্ষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পান।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা অ্যাডভোকেসি সংগঠন বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিডিআই) ২০১২ সাল থেকে দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিয়ে আসছে। ড. ফিরদৌসী কাদরীর দীর্ঘদিনের গবেষণা ও জনস্বাস্থ্য সুরক্ষায় তার নিরলস সাধনা এই আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।

গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিডিআইয়ের আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ড. কাদরীর হাতে এই আজীবন সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। ঐ সম্মেলনে তিনি একটি বিশেষ মূল বক্তব্যও উপস্থাপন
করবেন।

বিজ্ঞান গবেষণার পাশাপাশি বিশেষ করে দেশের নতুন প্রজন্মের নারী বিজ্ঞানীদের অনুপ্রাণিত করতে ড. ফিরদৌসী কাদরীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার এই আন্তর্জাতিক অর্জন দেশের চিকিৎসা বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রকে বিশ্বমঞ্চে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১০

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১১

সাংবাদিক মোশারফের মা আর নেই

১২

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৩

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৫

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৬

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

১৮

কুমারখালীতে ব্রিটিশ আমলের টানেল যেন আধুনিক যুগের ভোগান্তির নাম

১৯

রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই- ট্রাম্প

২০