চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এক বিলিয়ন ডলার ছাড়াবে- অর্থমন্ত্রী - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৭ জুলাই ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এক বিলিয়ন ডলার ছাড়াবে- অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত মোট বিনিয়োগ এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এই বিনিয়োগ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আনোয়ারাসহ আশপাশের এলাকায় সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) এবং বিভিন্ন সেবাভিত্তিক শিল্পেরও বিকাশ ঘটবে।

তিনি বলেন, শিল্পায়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের প্রতি আনোয়ারা বা চট্টগ্রামে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, এ ধরনের কেন্দ্র গড়ে উঠলে স্থানীয় ও চীনা শিল্পপ্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল তৈরি হবে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নিয়ন্ত্রণমুক্তকরণ (ডিরেগুলেশন) নীতিতে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ এখন ব্যবসা-বাণিজ্যের জন্য ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন উন্মুক্ত। বিনিয়োগ সহজ করতে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন আনতেও সরকার প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেড যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং হুমাম কাদের চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১০

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১১

সাংবাদিক মোশারফের মা আর নেই

১২

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৩

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৫

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৬

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

১৮

কুমারখালীতে ব্রিটিশ আমলের টানেল যেন আধুনিক যুগের ভোগান্তির নাম

১৯

রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই- ট্রাম্প

২০