প্রশ্নফাঁস আন্দোলন নিয়ে সুর বদলালেন সালমান খান, আন্দোলনকারীদের বাড়ি ফেরার আহ্বান - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২৪ জুলাই ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁস আন্দোলন নিয়ে সুর বদলালেন সালমান খান, আন্দোলনকারীদের বাড়ি ফেরার আহ্বান

ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিজের অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছেন বলিউড তারকা সালমান খান। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে এবার শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার আহ্বানও জানান তিনি।

সদ্য সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সালমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এ কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের নিজেদের বাড়িতে ফিরে গিয়ে বাবা-মায়ের সঙ্গে থাকার অনুরোধ জানান সালমান।

এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সালমান খান। ওই পোস্টে তিনি প্রশ্নফাঁসকে শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় সংকট হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে এর সাফল্যের কৃতিত্ব শিক্ষার্থীদেরই দেওয়া উচিত বলে মন্তব্য করেন এই অভিনেতা।

সালমান আরও বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে যে প্রতিবাদ করছে, তা প্রশংসনীয়। নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে তাদের একতাবদ্ধ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখেন তিনি।

তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতার ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ করেছেন সালমান। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতিও জানিয়েছেন তিনি। তার ভাষ্য, প্রশ্নফাঁস শিক্ষাব্যবস্থার একটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

সালমানের আগে বলিউডের আরও কয়েকজন তারকা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন। তাদের মধ্যে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের নাম উল্লেখ করা হয়েছে। তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০