৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
৯ জুলাই ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

২০২৪ সালের ৫ আগস্টের পর ছুটিতে গিয়ে কর্মস্থলে আর ফিরে না আসায় পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে, একজন নিজ বাড়িতে অবস্থান করতে এবং অপরজন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আর কর্মস্থলে যোগ দেননি।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের চাকরিচ্যুত করার আদেশ জারি করা হয়।

চাকুরিচ্যুত তিন কর্মকর্তা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস।

প্রজ্ঞাপন অনুযায়ী, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, বারবার নোটিশ দেওয়ার পরও যোগদান না করা ও বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুরে কর্মরত থাকাকালে ‘আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া ২০২৪’ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ১০ দিনের ‘বহিঃবাংলাদেশ ছুটি’ নিয়ে ২০২৪ সালের ১৬ অক্টোবর কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। স্থায়ী ঠিকানায় তিন দফা নোটিশ পাঠানো হলেও তিনি যোগদান করেননি।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরির বিধি অনুযায়ী যোগাযোগের চেষ্টা, বিভাগীয় মামলা ও তদন্ত শেষে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা র‍্যাব-১৪, ময়মনসিংহে কর্মরত অবস্থায় ২০২৫ সালের ১০ এপ্রিল ছয় দিনের ছুটিতে নিজ বাড়িতে যান। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। পরবর্তী সময়ে বিভাগীয় কার্যক্রম শেষে তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এদিকে, পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগে টেলিকম কর্মকর্তা (এএসপি) হিসেবে কর্মরত মো. মাহমুদুল হাসান ওমরাহ পালনের জন্য ১৫ দিনের ‘বহিঃবাংলাদেশ ছুটি’ নিয়ে ২০২৪ সালের ২৮ আগস্ট সৌদি আরব যান। ছুটি শেষ হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।

নোটিশ প্রদান, বিভাগীয় মামলা ও তদন্ত শেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(৩)(ঘ) বিধি মোতাবেক তাঁকেও গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০