মহানবীকে নিয়ে কটুক্তিকারীর মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস চান হানজালা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবীকে নিয়ে কটুক্তিকারীর মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস চান হানজালা

মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ দাবি করেন।

হানজালা বলেন, আমি স্মরণ করতে চাই আমি যে আসন থেকে নির্বাচিত হয়েছি সেই আসন থেকে বাংলার ঐতিহাসিক নক্ষত্রের জন্ম হয়েছে যার জন্ম না হলে ১৯৪৭ সাল হত না। নিজের জীবনকে রেখে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা হাজী শরীয়াতুল্লাহ রহমাতুল্লাহর বংশের সন্তান হিসেবে আল্লাহ আমাকেও কবুল করেছেন।

তিনি আরও বলেন, হাজী শরীয়াতুল্লাহ এই দেশকে অন্যায় অবিচার মুক্ত করার জন্যে আন্দোলন করেছেন।‌ এদেশের কৃষকরা ছিল নির্যাতিত। এদেশের মুসলমানরা ছিল নির্যাতিত। একদিকে ব্রিটিশ মুসলমানদের ওপর অত্যাচার করছিল। আরেক দিক থেকে হিন্দু জমিদাররা মুসলমানদের ওপরে এক চেটিয়া অন্যায় অবিচার চালিয়েছে। তখনই বাংলায় হাজী শরীয়াতুল্লাহর আগমন হয়। তিনি ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু করেছিলেন সেই সংগ্রামের মধ্য দিয়ে আসে ১৯৪৭ সাল এবং সেই ১৯৪৭ সাল পাওয়ার কারণেই আমরা ১৯৭১ সাল পেয়েছি।

সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, আজ আমি সংসদে দাঁড়িয়েছি শুধু শিবচদের কথা বলার জন্য নয়। আমরা একটি বিশাল কমিউনিটি থেকে বিলং করি। বাংলার ৩০ থেকে ৪০ লাখ ওলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তাদের আওয়াজ আমরা যেন জাতীয় সংসদ থেকে দিতে পারি।

মহানবীকে কটূক্তি করা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে কিছু মানুষ আছে তারা আমাদের শেষ নবীকে অস্বীকার করে। তারা মুসলমান হিসেবে পরিচয় দেয়। আমি প্রধানমন্ত্রীকে বলব আপনি বাংলাদেশের ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায় যে যারা নবীকে অস্বীকার করে তারা কোনদিন মুসলমান থাকতে পারে না । আইনের মাধ্যমে এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর তারা যেন কিভাবে এসে নবীর বিরূদ্ধে কটুক্তি করে। নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বাংলাদেশে অবশ্যই মুসলমানদের সংখ্যা অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটুক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়। সে রাজপথে নেমে যায়। আমি বলব যারা নবীকে কটুক্তি করে নবীকে গালিগালাজ করে এদের মৃত্যুদণ্ড যেন হয়। এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাস করা হয়।

তিনি আরও বলেন, আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখেরী নবী, যাকে বলা হয়েছে ‘ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন’। আমরা বারবার দেখছি, কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহর নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন, রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে— কারণ ৯২ ভাগ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যাই বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এদেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিড়ে যায়, সে রাজপথে নেমে যায়।

আমি বলব, যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড— এই আইনটা যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাস করা হয়।

এই কথাগুলো বলতে গিয়ে অনেক কথা হারিয়ে যাচ্ছি। এলাকায় বলেছিলাম যে আমরা ন্যায়ের পক্ষে কথা বলব, ইনসাফের পক্ষে কথা বলব। তখন অনেকে হাত ধরে বলেছিল, ‘হানজালা ভাই, জাতীয় সংসদে যখন যাবেন একটু বইলেন, হাদি হত্যার বিচারটা যেন হয়।- যোগ করেন হানজালা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০