হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ এপ্রিল ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ নিরাপদে বের হওয়ার চেষ্টা করছে। সৌদি আরব থেকে সার বোঝাই করে গন্তব্য পরিবর্তন করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নগরীর বিএসসি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক। ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

বিএসসির এমডি জানান, এর আগে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে ‘বাংলার জয়যাত্রা’ শারজায় গিয়ে নোঙর করতে বাধ্য হয়েছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গন্তব্য পরিবর্তন করে জাহাজটি নিরাপদে পার হয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মতবিনিময় সভায় তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বিএসসির বহরে নতুন ৩টি জাহাজ যুক্ত হবে। প্রতিষ্ঠানটি এখন ‘ওয়ান শিপ পলিসি’ নিয়ে চলছে উল্লেখ করে কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর একটি করে জাহাজ কিনবে বিএসসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০