বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব- সংসদে মাসুদ সাঈদী - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৫ মার্চ ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব- সংসদে মাসুদ সাঈদী

মাসুদ সাঈদী বলেছেন, পিরোজপুরের মানুষ নানা প্রতিকূলতার মধ্যেও তাকে নির্বাচিত করে যে আস্থা রেখেছেন, সেই দায়িত্ব তিনি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে তিনি তার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদর্শ ধারণ করে এলাকায় উন্নয়ন ও দেশে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে পিরোজপুর-১ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন। স্পিকারের অনুমতিতে নির্ধারিত সময়ের বক্তব্যে তিনি জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন।

বক্তব্যে তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণ করেন। এ সময় তিনি শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে মিথ্যা অভিযোগে তার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ইসলামী আন্দোলনের অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগের ফলেই আজ সংসদে কথা বলার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে মাসুদ সাঈদী বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি করেন, গত ১৫ বছরে কেবল সড়ক ও জনপথ বিভাগেই প্রায় ৫২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলে টিআইবি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি বর্জনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ারও আহ্বান জানান।

জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিপ্লবী ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলনই হলো এই সনদ। তার দাবি, জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল এতে সমর্থন দিয়েছে। তবে নির্বাচনের ফল ঘোষণার এক মাস পার হলেও এখনো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিএনপি গণভোটে জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় মানুষ হতাশ হয়েছে। দ্রুত সংস্কার পরিষদের অধিবেশন ডেকে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান তিনি।

পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাসুদ সাঈদী বলেন, তার বাবা আল্লামা সাঈদীর মৃত্যুর প্রতিবাদে পিরোজপুরের মানুষ যে রায় দিয়েছেন, সেটিকে তিনি পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার কথাও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০