বেসরকারি মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেসরকারি মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

দেশের বেসরকারি মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতাবহির্ভূত সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর বলছে, নীতিমালা অমান্য করে কোনো নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট পদের জন্য এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা দেওয়া হবে না। অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি মাদ্রাসাসমূহে এনটিআরসিএ-এর আওতাবহির্ভূত যেসব শূন্য পদ রয়েছে, সেগুলোতে সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু এখন থেকে এসব নিয়োগ প্রক্রিয়া অবশ্যই জারিকৃত ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ অনুযায়ী সম্পন্ন করতে হবে।

অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেছে, নতুন নীতিমালা অনুসরণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কোনোভাবেই এমপিও দেওয়া হবে না।

নির্দেশনার অনুলিপি দেশের সকল বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি এবং অধ্যক্ষ ও সুপারদের কাছে পাঠানো হয়েছে। মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং অযোগ্য প্রার্থী নিয়োগ রোধে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

১

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ

২

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

৩

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

৪

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৫

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৬

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৭

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৮

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৯

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

১০

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

১১

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১২

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১৩

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১৪

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৫

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৭

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৮

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৯

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

২০