জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর (অষ্টম শ্রেণি) ফল প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা পোস্টকে তিনি জানান, ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করতে এ নিয়ে একাধিক বৈঠক হচ্ছে। তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে জানানো হবে।

পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশ করতে হবে— এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই বলেও জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, এটা বাধ্যতামূলক কোনো নিয়ম না। পরিস্থিতি ও প্রস্তুতির ওপর নির্ভর করে ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়।
ফল প্রকাশের সম্ভাব্য সময় হিসেবে চলতি মাসের মাঝামাঝির দিকটি বিবেচনায় রয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের একটি ধারণা আলোচনায় থাকতে পারে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) এবং বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের উপর অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ২৮-৩০ ডিসেম্বর এবং ২০২৬ সালের ৬ ডিসেম্বর এসব পরীক্ষা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০