এবার বলিউড নির্মাতার বাড়িতে গুলিবর্ষণ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বলিউড নির্মাতার বাড়িতে গুলিবর্ষণ

বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে মুম্বাইয়ের জুহু এলাকায় তার বাড়ির সামনে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে জুহু এলাকার একটি বহুতল ভবনে রোহিতের ফ্ল্যাট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

এরই মধ্যে ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। এছাড়া পরিচালকের ব্যালকনি থেকেও ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ঘটনার সময় রোহিত শেঠি বাড়িতে ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এই হামলার পেছনে কুখ্যাত ‘বিষ্ণোই গ্যাং’-এর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরিচালকের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বলিউড তারকাদের লক্ষ্য করে হামলার ঘটনা মুম্বাইয়ে নতুন নয়। এর আগে সালমান খানের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এছাড়া শাহরুখ খানকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত বছরের জুলাই মাসে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁতেও ৯ রাউন্ড গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা, যে ঘটনায় পরবর্তীতে বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০