আ.লীগের সঙ্গে কোনো আপস নয়- মনিরুল হক - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগের সঙ্গে কোনো আপস নয়- মনিরুল হক

কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, যারা গত ১৬ বছর বিএনপি তথা বিরোধী শক্তির ওপর নির্যাতন নিপীড়ন করেছে তাদের সঙ্গে কোনো আপস নেই। আওয়ামী লীগের হাতে বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল খাটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। দেশনায়ক তারেক রহমান নির্বাসনে থাকতে হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর ধর্মসাগর পাড়ে আদর্শ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, আমার ভাই হাজী ইয়াছিন দলের জন্য যে সেক্রিফাইজ করেছেন, তা ইতিহাস হয়ে থাকবে। দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে আজ কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হয়ে এ আসনটি সর্বোচ্চ ভোটে তারেক রহমানকে উপহার দিতে চাই।

তিনি বলেন, সদর উপজেলা বিএনপি নেতারা সর্বদা আমাকে পাবেন। আমি সবার আগে দেখি দলে কার অবদান বেশি। আমার আত্মীয় ভাইবোন হলেও দলের জন্য যে কাজ করবে আমি তার সঙ্গেই থাকব। আমি হাজী ইয়াছিনকে কথা দিচ্ছি তার সঙ্গে থাকা বিএনপির নেতারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ।

আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০