রোনাল্ডোর সেঞ্চুরি, পর্তুগালের জয় - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
১০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোনাল্ডোর সেঞ্চুরি, পর্তুগালের জয়

সুইডেনের বিপক্ষে গোল করে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূরণ করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

ইতিহাসের দ্বিতীয় হলেও রোনাল্ডোই প্রথম ইউরোপিয়ান যিনি এই মাইলফলক ছুঁতে পারলেন।

এমন অনন্য রেকর্ড করেই থেমে যাননি এই পর্তুগিজ সুপারস্টার,আরো একটি গোল করে দলকে জয় এনেও দিয়েছেন।

মঙ্গলবার রাতে নেশনস লিগে ৩ নম্বর গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

ম্যাচের প্রথমার্ধ থেকে সুইডেনের রক্ষণভাগে অনেকবার হানা দিলেও লক্ষ্যভেদ করতে পারছিল না পর্তুগাল।

ম্যাচের ৪৪তম মিনিটে গোল বাঁচাতে জাও মোতিনহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুইডেনের গুস্তাভ সভেন্সন। ১০ জনে পরিণত হয় সুইডেন। এই ফাউলের কারণে ডি বক্সের ২৫ গজ দূরে ফ্রিকিক পায় পর্তুগাল।

৪৫ মিনিটে রোনাল্ডোর দুর্দান্ত ফ্রি-কিকে পর্তুগাল লিড নেয় । এই গোলে আর্ন্তজাতিক ক্যারিয়ারে গোলের সেঞ্চুরি পূরণ করেন রোনাল্ডো।

১-০ তে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধ করতে ব্যর্থ হতে থাকে ১০ জনের সুইডেন দল। ম্যাচের ৭২ মিনিটে আরেকটি দুর্দান্ত গোল করেন সিআরসেভেন। ১০১ এ নিয়ে যান ব্যক্তিগত গোলসংখ্যাকে। অর্থাৎ গুনে গুনে আর মাত্র ৯ টি গোল দিয়ে আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেবেন। বর্তমানে এ রেকর্ডের মুকুট পরে আছেন ইরানের আলি দাইয়ি। ১০৯ গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করেছিলেন।

আন্তর্জাতিক গোলের সেঞ্চুরির জন্য ৩৫ বছর বয়সী রোনালদোর অপেক্ষাটা অবশ্য বেশ দীর্ঘ ছিল। ৯৯তম গোলের পর দীর্ঘ ১০ মাস অপেক্ষায় ছিলেন। করোনার কারণে খেলা বন্ধ থাকায় অপেক্ষা এতো লম্বা হয়েছিল। শততম গোলটি করতে ১৬৫ ম্যাচ খেলতে হয়েছে রোনাল্ডোকে।

রোনালদো ৯৯তম গোলটি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে লাক্সেমবার্গের বিপক্ষে।

তথ্যসূত্র: গোল ডট কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০