সংস্কৃতির মধ্যে ধর্ম থাকাটা কোনো সংকটের ব্যাপার নয়- সাজ্জাদ শরিফ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ জানুয়ারী ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কৃতির মধ্যে ধর্ম থাকাটা কোনো সংকটের ব্যাপার নয়- সাজ্জাদ শরিফ

সংস্কৃতির মধ্যে ধর্ম থাকাটা কোনো সংকটের ব্যাপার নয়, ইউরোপের সংস্কৃতির মধ্যে এখনও ধর্ম একটা বড় ব্যাপার হয়ে আছে।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘জাতীয়তাবাদ ও ধর্ম: শামসুর রাহমান ও আল মাহমুদ’ শীর্ষক একক বক্তৃতার এই মন্তব্য করেন কবি, প্রাবন্ধিক, অনুবাদক এবং বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ শরিফ।

সংস্কৃতিবাংলা আয়োজিত এই বক্তৃতায় তিনি বলেন, শামুসর রাহমান এবং আল মাহমুদ, এই দুই কবিকে আমরা যে জাতীয়বাদ ও ধর্ম দিয়ে দেখি এটা অনেক পরের নির্মাণ, এই দুজনেরই সাংস্কৃতিক ভাবাদর্শ এক।

জাতীয়তাবাদ ও ধর্মের বিবেচনায় আমাদের দুই প্রধান কবিকে বিবেচনার রাজনীতির সংকীর্ণ দিক উপস্থাপন করতে গিয়ে তিনি বাংলাদেশের এবং বাংলার ইতিহাস ও সাংস্কৃতিক প্রেক্ষাপট উপস্থাপন করেন। একই সঙ্গে তিনি বলেন, আমরা সবকিছুকে আমাদের পুরনো প্রজ্ঞা, পুরনো ধারণা দিয়ে বুঝতে চাই। অনেক সময় সেই বোঝার প্রকি্রিয়াটা ব্যর্থ হয়। জাতীয়তাবাদ ও ধর্মের ফ্রেমে আমরা যেভাবে শামসুর রাহমান ও আল মাহমুদকে দেখি সেটা ঠিক নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীমউদ্দীন—এই ধরনের ফ্রেম করাটা আমাদের দৈন্য। আমাদের প্রধান কবিদের নতুন উপলব্ধির আলোকে আবিষ্কার করা জরুরি বলে মত দেন সাজ্জাদ শরিফ।
পরিচয়ের রাজনীতির কথা বলতে গিয়ে সাজ্জাদ শরিফ বলেন, মানুষ যখন পরিচয়ের রাজনীতিতে ঢুকে যায় তখন সে অন্য পরিচয়ের লোকদের একেবারে মেরে ফেলে। তিনি বলেন, বৃহত্তর অর্থে এই দুই কবিও তখন জাতীয়তাবাদী সাংস্কৃতিক পরিচয় নির্মাণ করছেন। আমরা এটা পছন্দ বা অপছন্দ করতে পারি, পরিচয়বাদী রাজনীতির সমালোচনা করার মতো নানা তাত্ত্বিক অস্ত্র এখন আমাদের কাছে আছে। কিন্তু এটাই ইতিহাসের বাস্তবতা। আমরা ইতিহাস বদলাতে পারি না।

অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ও অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস বলেন, একজন মানুষ মুসলিম হতে পারে, বাঙালি হতে পারে, একজন মানুষের এ ধরনের অনেকগুলো পরিচয় থাকাটা কোনো দোষের ব্যাপার নয়। এই সবগুলো পরিচয়কে ধারণ ও সামঞ্জস্য রাখার ওপর জোর দেন তিনি।

জাতীয়তাবাদ ও ধর্মের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আমাদের রাজনৈতিক ইতিহাস দুর্ভাগ্যজনক।

শামসুর রহমান এবং আল মাহমুদের প্রসঙ্গ ধরে তিনি বলেন, শামসুর রহমানকে এক সময় আমরা বলতাম নাগরিক কবি আর আল মাহমুদকে গ্রামীণ কবি। ভাষার চমক না দেখিয়েও সুন্দর কবিতা লিখেছেন আল মাহমুদ। কবি নজরুল ইসলামের পর বাংলা কবিতায় ইসলামি শব্দ ব্যবহারে আল মাহমুদ সবচেয়ে সফল বলে মন্তব্য করেন খালিকুজ্জামান ইলিয়াস।

আয়োজনের শুরুতে সূচনা বক্তব্য রাখেন সংস্কৃতিবাংলার সচিব লেখক ও সাংবাদিক ষড়ৈশ্বর্য মুহম্মদ। তিনি বলেন, বাংলাদেশের কবিতার প্রধান দুই কবিকে নিয়ে যে ধরনের বিভাজন তৈরি করা হয়েছে তা ওই দুই কবিকে যেমন সংকীর্ণ রাজনৈতিক ধারণার মধ্যে বন্দি করা হয়েছে, তেমনই আমরাও তাতে বন্দি হয়ে গেছি। এ থেকে বেরিয়ে জাতীয়তাবাদ ও ধর্মের বাইরে দাঁড়িয়ে দুই কবিকে বিবেচনার মাধ্যমে একটা নতুন চেতনার জায়গায় পৌঁছানোর লক্ষ্যেই আমাদের এই আলোচনা।

একক বক্তৃতার এই আয়োজনের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন সংস্কৃতিবাংলার আহ্বায়ক অধ্যাপক মাসউদ ইমরান মান্নু। আয়োজনের শেষে ছিল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নের উত্তর দেন সাজ্জাদ শরিফ এবং খালিকুজ্জামান ইলিয়াস। সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাসউদ ইমরান মান্নু।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০