টানা ৬ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে থালাপতি বিজয় - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা ৬ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে থালাপতি বিজয়

করুর পদদলিতকাণ্ডে অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়কে সোমবার (১২ জানুয়ারি) দিল্লির সিবিআই সদর দপ্তরে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১১টা ২৯ মিনিটে তিনি সেখানে পৌঁছান এবং আনুষ্ঠানিকতা শেষে দুর্নীতি দমন শাখার তদন্তকারী দলের সামনে হাজির হন। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে তিনি দপ্তর ত্যাগ করেন। খবর হিন্দুস্থান টাইমসের।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, তদন্তসংশ্লিষ্ট কিছু বিষয় আরও স্পষ্ট করার প্রয়োজন থাকায় সিবিআই বিজয়কে আবার তলব করবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) হাজিরা চাওয়া হলেও পঙ্গলের কারণ দেখিয়ে তিনি বিকল্প তারিখের আবেদন করেন।

জিজ্ঞাসাবাদের সময় সিবিআই সদর দপ্তরের বাইরে বিজয়ের বিপুল সংখ্যক সমর্থক জড়ো হন। তিনি চেন্নাই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দিল্লি আসেন এবং তার সঙ্গে টিভিকের কয়েকজন সহকর্মীও ছিলেন।
গত বছরের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুর জেলায় টিভিকে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ৪১ জনের মৃত্যু হয় এবং ৬০ জনের বেশি মানুষ আহত হন।

এই ঘটনার তদন্তের দায়িত্ব ২৬ অক্টোবর সিবিআইকে দেয় সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করে, ঘটনার পর রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু বক্তব্য জনআস্থা ক্ষুণ্ন করেছে। ন্যায়বিচার ও মানুষের আস্থা ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ, স্বাধীন ও পক্ষপাতহীন তদন্ত প্রয়োজন বলেও জানায় সর্বোচ্চ আদালত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০