গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের পরিক্ষা ৪ এপ্রিল, আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের পরিক্ষা ৪ এপ্রিল, আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল। এ প্রোগ্রামে ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীরা ১৪ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে এ আবেদনপ্রক্রিয়া শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমানের এবং ২০২৫ সালের বাংলাদেশের শিক্ষা বোর্ডসমূহ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক অথবা কারিগরি, মাদ্রাসা বোর্ড, এ লেভেল বা সমমানের বিদেশি ডিগ্রি থাকতে হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের গ্রেডভিত্তিক পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৫ দশমিক ৫ হতে হবে; তবে কোনো পরীক্ষায় জিপিএ–২.৫০-এর নিচে হলে তা গ্রহণযোগ্য হবে না। জিসিই বা বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে।

যেসব প্রার্থী ২০২০ অথবা তার পরে পাসকৃত আইজিসিএসই বা ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং ২০২৫ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হয়েছেন (ও লেভেল এবং এ লেভেলের সর্বশেষ পরীক্ষার সালকে ওই পরীক্ষার পাসের বছর হিসেবে ধরা হবে)। ও লেভেল এবং এ লেভেলে পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের গ্রেড পয়েন্ট নিম্নরূপ ধরে জিপিএ হিসাব করা হবে:
A*/A=5.0, B=4.0, C=3.5, D=0.0

আবেদনপ্রক্রিয়া যেভাবে
অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন ওয়েবসাইট থেকে করতে হবে। ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, মাতা–পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), কোটাসংক্রান্ত তথ্য এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন হবে। প্রার্থী যদি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ইউনিটে আবেদন করে থাকেন, তবে ওই প্রার্থী সরাসরি তাঁর উচ্চমাধ্যমিকের রোল, বোর্ড ও মাধ্যমিক পরীক্ষার রোল ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করতে পারবেন এবং নতুন করে কোনো তথ্য দিতে হবে না।

ভর্তির আবেদন ফি
ভর্তির আবেদন ফি বাবদ ৮৫০ টাকা তাৎক্ষণিক অনলাইনে মোবাইল ব্যাংকিং সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) বা ডেবিট–ক্রেডিট কার্ডের মাধ্যমে বা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে। আবেদন ও ফি জমার বিষয়ের বিস্তারিত নির্দেশনাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ লেভেল, ও লেভেল বা সমমান বিদেশি শিক্ষাক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য ওয়েবসাইটে গিয়ে ‘সমমান আবেদন’ বা ‘Equivalence Application’ মেন্যুতে আবেদন করে তাৎক্ষণিক অনলাইনে নির্ধারিত ১০০০ টাকা ফি জমা দিতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত ‘Equivalence ID, HSC Roll ও SSC Roll’ ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের মতো তাঁরাও একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা আগামী ৪ এপ্রিল বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে মোট চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে ভর্তি–ইচ্ছুকদের। প্রতিটি বিষয়ে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১। মোট ১০০টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে ১০০।

ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চমাধ্যমিক পর্যায়ে অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীর বাংলা, ইংরেজি ও আইসিটি—এই তিনটি বিষয়ের পরীক্ষা দেওয়া আবশ্যিক। রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, খাদ্য ও পুষ্টি, সাধারণ জ্ঞান বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট চারটি বিষয় পূর্ণ করবে। ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। যাঁরা ৪০-এর কম নম্বর পাবেন, তাঁদের ভর্তির জন্য বিবেচনা করা হবে না।

ভর্তির বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০