ঢাকায় হযরত আলী (আ.) এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় হযরত আলী (আ.) এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানী ঢাকার বিএমএ মিলনায়তনে আজ বিকেলে আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)-এর স্মরণে ‘বয়ানে ফাযায়েলে রজব ও জশনে মওলুদে কা’বা’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাস্থ আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধির দপ্তর, বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটি, আল হাদি আন নাজিব ফাউন্ডেশন এবং ইন্সটিটিউট অব হিউম্যান সাইন্স রিসার্স-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত বক্তারা হযরত আলী (আ.)-এর আকাশচুম্বী মর্যাদা, অগাধ জ্ঞান এবং ইসলামের ইতিহাসে তার সাহসী ভূমিকার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, ইসলামের ইতিহাসে রাসূলে খোদার পর ধর্মীয়, সাংস্কৃতিক এবং জ্ঞান-গবেষণার ক্ষেত্রে হযরত আলী (আ.)-এর প্রচেষ্টা এক যুগান্তকারী অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীর মোহাম্মাদী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা ড. সৈয়দ এমদাদ উদ্দনি নিজামপুরী, মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মোহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ এবং বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সহ-সভাপতি হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আফতাব হোসাইন নাকাভী।
এ ছাড়াও ইন্সটিটিউট অব হিউম্যান সাইন্স রিসার্স-এর পরিচালক ড. এ কে এম আনোয়ারুল কবীর, বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সেক্রেটারী জেনারেল ড. এম আব্দুল কুদ্দুস বাদশা এবং আলী ইবনে আবি তালিব ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আলী মূর্তজা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাসূলে আকরাম (সা.) ইসলামিক ইন্সটিটিউট-এর প্রিন্সিপাল ড. মোহাম্মদ মাঈন উদ্দন।

বক্তারা তাদের আলোচনায় হযরত আলী (আ.)-কে বীরত্ব, মহানুভবতা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে উল্লেখ করেন। মহানবী (সা.)-এর সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে তারা বলেন, রাসূলে পাক (সা.) হযরত আলীকে হারুন (আ.)-এর সঙ্গে তুলনা করেছিলেন এবং তাকে ‘জ্ঞানের নগরীর দরজা’ হিসেবে অভিহিত করেছিলেন।

বক্তারা আরও উল্লেখ করেন যে, বিশ্বনবী (সা.)-এর জ্ঞানের শহরে প্রবেশ করতে হলে হযরত আলীর মাধ্যমেই তা সম্ভব। পবিত্র কুরআনের প্রতিটি আয়াতের গভীর অর্থ ও ব্যাখ্যা রাসূল (সা.)-এর কাছ থেকে সরাসরি অর্জন করেছিলেন হযরত আলী (আ.)। প্রচলিত আছে যে, মহানবী (সা.) তাকে এক হাজারটি জ্ঞানের অধ্যায় শিখিয়েছিলেন, যার প্রতিটির আবার এক হাজারটি করে শাখা ছিল।

আলোচনা সভায় বক্তারা আরও গুরুত্বারোপ করেন যে, হযরত আলী (আ.)-এর ব্যক্তিত্ব ও জীবনদর্শন কেবল মুসলিম কবি বা সাহিত্যিকদেরই নয়, বরং অমুসলিম পণ্ডিত ও মনীষীদেরও ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তার চরিত্রের বিশালতা ও মহত্ত্ব দেখে বিশ্বের বড় বড় চিন্তাবিদ ও গবেষকরা অভিভূত হয়েছেন।

বক্তারা মনে করেন, বর্তমান সময়ে হযরত আলীর বরকতময় জীবনের আদর্শ অনুসরণ করা মানুষের ঈমানকে মজবুত করার জন্য অত্যন্ত প্রয়োজন। পরিশেষে এই মহান মনীষীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০