মুস্তাফিজুরকে নিয়ে ঘটনা বাংলাদেশ–ভারত কারও জন্যই ভালো হয়নি- অর্থ উপদেষ্টা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জানুয়ারী ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুস্তাফিজুরকে নিয়ে ঘটনা বাংলাদেশ–ভারত কারও জন্যই ভালো হয়নি- অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার শুরু বাংলাদেশ থেকে হয়নি। এ ঘটনা দুঃখজনক এবং এটি বাংলাদেশ ও ভারতের—কোনো দেশের জন্যই ভালো হয়নি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা জানতে চান, সরকার যখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, তখন মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ার বিষয়টি ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে কি না। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘এ ঘটনায় অর্থনৈতিক বা সরকারি ক্রয় কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।’ তিনি বলেন, ‘আজকের ক্রয় কমিটির বৈঠকে খেলাধুলা নিয়ে একবারও আলোচনা হয়নি।

পাল্টা প্রশ্নে তিনি আরও বলেন,‘ অর্থনৈতিক সিদ্ধান্তগুলো যুক্তি ও বাস্তবতার ভিত্তিতেই নেওয়া হচ্ছে। এই ঘটনার কারণে সরকারের অর্থনৈতিক কার্যক্রম বা ক্রয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।

এটি শুধু অর্থ-বাণিজ্যের বিষয় নয়, বরং পারস্পরিক সম্পর্কের বিষয়—সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

নির্বাচনের দুই মাস আগে এমন ঘটনা রাজনৈতিক কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘ঘটনার প্রেক্ষাপট দেখতে হবে। শুরুটা বাংলাদেশ করেনি—এটা সবাইকে স্বীকার করতে হবে।’

তিনি বলেন, খেলাধুলা অনেক সময় দেশের জন্য এক ধরনের কূটনৈতিক দূত বা ‘এম্বাসেডর’ হিসেবে কাজ করে। মুস্তাফিজুর রহমান একজন পরিচিত ও ভালো খেলোয়াড়। তাকে কোনো দয়া করে দলে নেওয়া হয়নি, যোগ্যতার ভিত্তিতেই নেওয়া হয়েছিল। এরপর হঠাৎ করে তাকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক। পরবর্তী ঘটনাগুলোও অনাকাঙ্ক্ষিত। সব মিলিয়ে এটি দুই দেশের জন্যই ক্ষতিকর হয়েছে।

এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘খেলাধুলার সঙ্গে আবেগ জড়িয়ে গেছে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘হিটলারের সময়েও অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, তখন বিশ্বজুড়ে বিরোধিতা থাকলেও মানুষ অংশ নিয়েছিল। তার মতে, দুই পক্ষ একটু বিবেচনা করে বিষয়টি সমাধান করবে। সরকার চায় না রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।

এ ছাড়া এনবিআর দুই ভাগ করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে এটি করা সম্ভব হয়নি। তবে সব প্রস্তুতি শেষ। ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে কাজটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই এটি বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০