জ্যাক রায়ান’ ৬ বছর আগেই জানিয়েছিলো ভেনেজুয়েলার ভবিষ্যৎ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জানুয়ারী ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্যাক রায়ান’ ৬ বছর আগেই জানিয়েছিলো ভেনেজুয়েলার ভবিষ্যৎ

ওয়েব সিরিজ

সিনেমার গল্প কখনও কখনও বাস্তবকেও যেন হার মানায়। ঠিক তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’-কে কেন্দ্র করে। ৬ বছর আগে মুক্তি পাওয়া এই সিরিজের একটি দৃশ্য এখন নেটদুনিয়ায় আলোচনায়; যাকে ‘আগাম বাণী’ বা ‘ভবিষ্যদ্বাণী’ হিসেবে উল্লেখ করছেন দর্শক-নেটিজেনরা।

মূলত, ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ পায় ‘জ্যাক রায়ান’-এর দ্বিতীয় সিজন।
যেখানে জন ক্রাসিনস্কি অভিনীত নাম ভূমিকার চরিত্রটি একদল সিআইএ কর্মকর্তার কাছে প্রশ্ন ছোড়েন। সেটি ছিল- ‘বৈশ্বিক পরিস্থিতির জন্য সবচেয়ে বড় হুমকি কোনটি বলে আপনারা মনে করেন?’

একজন উত্তর দেন, ‘নিশ্চিতভাবেই রাশিয়া।’ এরপর জ্যাক রায়ান প্রশ্ন করেন, ‘আর কে?’ উত্তরে চীনের কথাও আসে। প্রত্যুত্তরে জ্যাক রায়ান উত্তর দেন- ‘এটাও ভালো উত্তর’।

এরপর কাল্পনিক সিআইএ বিশ্লেষক চরিত্র জ্যাক রায়ানের বক্তব্য, ভেনেজুয়েলাকে নিয়ে কেউ ভেবেছেন? ভেনেজুয়েলাই হতে পারে বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক সংকট। কারণ, সৌদি আরব বা ইরানের চেয়েও বেশি তেল এবং আফ্রিকার সব খনি মিলিয়ে যত স্বর্ণ আছে, তার চেয়েও বেশি খনিজ ভেনেজুয়েলায়।

সিরিজটিতে জ্যাক রায়ান আরও বলেছিলেন, এত সম্পদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। তিনি আরও ভেনেজুয়েলা আমেরিকার খুব কাছে হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন।

ট্রাম্পের এই পদক্ষেপ এবং ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলা চালাবে’ এমন বক্তব্যের পর দর্শক মহলও আবাক! কারণ সিরিজের গল্পটি ৬ বছর পর হুবহু মিলে গেছে।

সিরিজের সহ-নির্মাতা কার্লটন কিউস এই কাকতালীয় ঘটনায় নিজেও কিছুটা অবাক।

তিনি জানান, তাদের লক্ষ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, কোনো ভবিষ্যদ্বাণী করা নয়। তবে বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় ফিকশনকেও হার মানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০