নচিকেতাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নচিকেতাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা

ভারতের কোচবিহার সফর শেষে সরাসরি হাসপাতালে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী। কয়েক দিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদপিণ্ডে ব্লকেজ ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শে শনিবার (৬ ডিসেম্বর) জরুরি অস্ত্রোপচার করে দুটি স্টেন্ট বসানো হয়। বর্তমানে শিল্পীর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। শিল্পীর সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। কয়েক মাস আগেও দুর্গাপূজার এক অনুষ্ঠানে তাকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবারও অস্ত্রোপচারের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি খোঁজ নিতে যেতে দ্বিধা করেননি।

‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’সহ অসংখ্য জীবনমুখী গান দিয়ে নচিকেতা চক্রবর্তী বহু বছর ধরে শ্রোতাদের মন জয় করে আসছেন। বয়সের সঙ্গে তার শারীরিক দুর্বলতাও বাড়ছিল, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আগে থেকেই নজরকাড়া বিষয় ছিল।
শীতের মৌসুম হওয়ায় টানা অনুষ্ঠান নিয়েই ব্যস্ত ছিলেন নচিকেতা। ফলে বিশ্রামের সুযোগ খুব কমই পেয়েছিলেন। নিয়মিত চেকআপের জন্য পার্ক সার্কাসের একটি ডায়াগনস্টিক সেন্টারে গেলে প্রাথমিক পরীক্ষায় সমস্যার ইঙ্গিত মেলে। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার পর হৃদপিণ্ডে ব্লকেজ ধরা পড়ে। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে শনিবার স্টেন্ট বসানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে—শিল্পীর বর্তমান অবস্থা স্থিতিশীল, নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০