৪ দিনে ৬০ কোটি, ধানুশ–কৃতির প্রেমের গল্প ঝড় তুলছে - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২ ডিসেম্বর ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ দিনে ৬০ কোটি, ধানুশ–কৃতির প্রেমের গল্প ঝড় তুলছে

বক্স অফিসে বেশ ভালোই দাপট দেখাচ্ছে আনন্দ এল রাই’র ‘তেরে ইশক মে’। এই সিনেমায় প্রেমের বহুমাত্রিক রূপ তুলে ধরেছেন পরিচালক।
এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমাটি। বক্স অফিসে আয়ও মন্দ নয়, সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

মুক্তির মাত্র তিন দিনের মধ্যে ৫০ কোটি রুপির গণ্ডি পার করেছে ছবিটি। প্রথম দিন সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও সিনেমাটি সবাইকে চমকে দিয়ে ১৭ কোটি রুপি আয় করে, যার মধ্যে ১৫ দশমিক ২৫ কোটি হিন্দি সংস্করণ থেকে এবং ৭৫ লাখ রুপি আসে তামিল সংস্করণ থেকে।

মুক্তির চতুর্থ দিনেও ছবিটি বক্স অফিসে দাপট বজায় রেখেছে। সোমবার (১ ডিসেম্বর) চতুর্থ দিনেও ছবিটি আয় করেছে ৮ দশমিক ২৫ কোটি রুপি। এতে মোট আয় দাঁড়িয়েছে ৬০ কোটি।

রানঝানা’র পর দীর্ঘদিন ধানুশ হিন্দি সিনেমার বাইরে ছিলেন। আনন্দ এল রাইয়ের সঙ্গেই তার সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল। পরে ‘অ্যাতরঙ্গি রে’তে আবারও তারা একসঙ্গে কাজ করেন। তবে সিনেমাটি সরাসরি ওটিটিতে মুক্তি পায়। ‘তেরে ইশম মে’র মধ্যে নির্মাতা ও পরিচালকের সফল জুটির প্রত্যাবর্তন হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০