লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ অপরিহার্য - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ অপরিহার্য

দ্ধ, সংঘাত কিংবা যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে নারীরা সবচেয়ে বেশি সহিংসতা ও বৈষম্যের শিকার হন। এই বাস্তবতা থেকে উত্তরণে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার সংরক্ষণের সব ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি—এমন অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর রেজুলেশন গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি ( বৃহস্পতিবার) ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইউএন উইমেনের সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী পর্বে আরশি শিল্পগোষ্ঠীর নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক আধিপত্য, একপেশে গণতান্ত্রিক চর্চা, নারীবিদ্বেষী প্রচারণা ও মানবাধিকার লঙ্ঘনের কারণেই লিঙ্গভিত্তিক সহিংসতা টিকে আছে। এই সহিংসতা থেকে সুরক্ষা নিশ্চিত করতে হলে নীতিনির্ধারণ ও শান্তি প্রতিষ্ঠার সব পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব রায়হান মাহমুদ হান্নান জানান, নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ২০১৯ সালে গৃহীত হলেও কোভিড-১৯ এর কারণে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি বলেন, শান্তিরক্ষায় নারীর অংশগ্রহণকে ব্যয় নয়, বিনিয়োগ হিসেবে ভাবতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান নারীর বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণা ও সাইবার সহিংসতা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি বৈষম্যমূলক আইন বাতিল, জেন্ডার ও মানবাধিকার বিষয়ে সেবাদানকারীদের প্রশিক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় জেন্ডার দৃষ্টিভঙ্গি যুক্ত করার ওপর গুরুত্ব দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০