কাঠমাণ্ডুতে বাংলাদেশি মাছের প্রদর্শনী করল দূতাবাস - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ নভেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঠমাণ্ডুতে বাংলাদেশি মাছের প্রদর্শনী করল দূতাবাস

বাংলাদেশ ফিশ ফেস্টিভ্যালের (বাংলাদেশি খাবারের সঙ্গে মধ্যাহ্নভোজসহ) সূচনা হিসেবে নেপালের কাঠমাণ্ডু বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশি মাছের একটি প্রদর্শনীর আয়োজন করে, যেখানে নেতৃস্থানীয় বাংলাদেশি মাছ রপ্তানিকারকরা অংশগ্রহণ করেন।

প্রদর্শনীতে নেপালের hospitality খাতের মাছ আমদানিকারক এবং বিভিন্ন হোটেল, রিসোর্টের ব্যবস্থাপক ও নির্বাহীসহ সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হোটেল অ্যাসোসিয়েশন অব নেপালের সভাপতি জনাব বিনায়ক শাহ এই ধরনের আয়োজনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে, রাষ্ট্রদূত বাংলাদেশের মিষ্টি জল এবং সামুদ্রিক মাছের বিশেষ স্বাদ এবং সমৃদ্ধ রন্ধনশৈলির ওপর আলোকপাত করেন। তিনি বাংলাদেশি রন্ধনপ্রণালীতে মাছের নানা পদ এবং ব্যবহার এবং বাংলাদেশি মাছের বিশ্বব্যাপী খ্যাতির কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের রপ্তানিমুখী মৎস্য খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। তিনি নেপালের hospitality খাতের অতিথিদের ফিশ ডিসপ্লেতে যোগদানের জন্য ধন্যবাদ জানান এবং হোটেল অ্যাসোসিয়েশন অফ নেপাল (HAN) কে ফিশ ডিসপ্লে অনুষ্ঠানে যোগদানের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, কাঠমান্ডু বাংলাদেশ দূতাবাস ২৮ নভেম্বর ২০২৫ তারিখে দূতাবাস প্রাঙ্গণে ‘বাংলাদেশ ফিশ ফেস্টিভ্যাল’ আয়োজন করতে যাচ্ছে। এই উৎসবে বিপুল সংখ্যক কূটনীতিক, নেপাল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেপালের শীর্ষস্থানীয় ব্যবসায়িক উদ্যোক্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০