ভিডিও ভাইরাল- সংগীতের তিন কিংবদন্তির সঙ্গে গান গাইলেন আতিফ আসলাম - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ নভেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিডিও ভাইরাল- সংগীতের তিন কিংবদন্তির সঙ্গে গান গাইলেন আতিফ আসলাম

পাকিস্তানি গায়ক আতিফ আসলামের গানের একটি ভিডিও হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায়, উপমহাদেশের সংগীতের তিন কিংবদন্তি রুনা লায়লা, আবিদা পারভিন ও আশা ভোঁসলের সঙ্গে। জনপ্রিয় সুফি গান ‘মাস্ত কালান্দার’ গাইতে দেখা যায় তাদের।

সম্প্রতি রুনা লায়লার কণ্ঠে কোক স্টুডিও বাংলায় প্রকাশ হয়েছে ‘মাস্ত কালান্দার’ গানটি।

এরপর থেকেই পুরনো সেই ভিডিওটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে বাংলাদেশি নেটিজেনরা গানের ভিডিওটি শেয়ার করেন। এরপর অনেক ভারতীয় ও পাকিস্তানি নেটিজেনরাও গানটি উপভোগ করছেন।

সেই গানের ভিডিওতে তিন কিংবদন্তি রুনা লায়লা, আবিদা পারভিন ও আশা ভোঁসলে ‘মাস্ত কালান্দার’ গান পরিবেশন করেন। এক পর্যায়ে অংশ নেন আতিফ আসলামও। সেই অনুষ্ঠানে আরেক শিল্পী হিমেশ রেশমিয়া উপস্থিত থাকলেও তিনি ছিলেন নিজের আসনে বসা।

গানের ঐতিহাসিক এই ভিডিওটি মূলত ১২ বছর আগে ‘সুর ক্ষেত্র’ নামের একটি অনুষ্ঠানের। ২০১২ সালে শুরু হয় গানের প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ‘সুর ক্ষেত্র’। ভারত ও পাকিস্তানের প্রতিযোগীদের সংগীতের লড়াইয়ের মঞ্চ ছিল এটি। সেখানে বিচারক হিসেবে ছিলেন রুনা লায়লা, আবিদা পারভিন ও আশা ভোঁসলে। আরও ছিলেন আতিফ আসলাম ও হিমেশ।

নেটিজেনরা পুরনো সেই ভিডিওটি শেয়ার করে লিখছেন, তিন দেশের তিন কিংবদন্তিকে একসঙ্গে গান গাইতে দেখাটা ঐতিহাসিক মুহূর্ত। একজন লিখেছেন, ‘এটাই সবচেয়ে বেস্ট ‘মাস্ত কালান্দার’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০