বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ রয়েছেন। রোববার (৯ নভেম্বর) দুপুর থেকে তিনি নিখোঁজ হন। সর্বশেষ তার অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী রাজধানীর সায়েদাবাদ এলাকায় এদিন দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনও সন্ধান মেলেনি।
জানা যায়, রোববার সকালে তিনি নিয়মিত অফিসে যোগ দেন। তবে দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি সহকর্মী এক কর্মকর্তাকে শেষবারের মতো একটি বার্তা পাঠান, যেখানে ছোট বোনের জন্য চাকরির অনুরোধ জানিয়ে লিখেছিলেন- ‘এটাই হয়তো আমার শেষ চাওয়া। এই বার্তাটি থেকে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

তার সহকর্মীরা জানান, নাঈম রহমান দায়িত্বশীল ও শান্ত-স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন এখন দারুণ উদ্বেগে অপেক্ষা করছেন। কেউ যদি তার কোনও খোঁজ পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।

নাঈম রহমানের নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) ইতোমধ্যে করা হয়েছে। তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০