ক্যাটরিনার মা হওয়া নিয়ে সালমানের মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার মা হওয়া নিয়ে সালমানের মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে পুত্রসন্তান জন্মের খবর দেন এ তারকা দম্পতি।

আর তাতেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে বলিউড তারকাদের অভিনন্দন ও শুভেচ্ছাবার্তার ঢল নামে। পাশাপাশি নেটিজেনদের মাঝে আলোচনায় জড়িয়ে পড়েন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। বিষয়টির সূত্রপাত তাকে ঘিরে ছড়িয়ে পড়া এক মন্তব্যের স্ক্রিনশটে।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজসিক আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এ তারকা জুটি। ২০২৪ সালেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু। দীর্ঘদিন অভিনেত্রী লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন এবং অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

চলতি বছরের সেপ্টেম্বরে এ তারকা দম্পতি জানান, তাদের জীবনে আসছে নতুন অতিথি। শুক্রবার ( ৭ নভেম্বর) সামাজিক মাধ্যমে ভিকি কৌশল জানান, তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। বর্তমানে মা ও শিশু দুজনেই ভালো আছেন। তবে ক্যাটরিনা কবে আবার বড়পর্দায় ফিরবেন, তা এখনো জানা যায়নি।

এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক মন্তব্যের স্ক্রিনশটে দেখা যায়, ভিকি-ক্যাটরিনার পোস্টের নিচে সালমান নাকি মন্তব্য করেছেন— ‘এসব ব্যক্তিগত বিষয় নেটমাধ্যমে দেওয়া বন্ধ কর।’

সালমানের এমন মন্তব্যের পর মুহূর্তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে— সত্যিই কি সালমান এমন মন্তব্য করেছেন? অবশ্য পরে জানা যায়, ভাইরাল স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া। সালমান খান অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মা হওয়া নিয়ে কোনো মন্তব্যই করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০