ধানের শীষের বিজয়ই আমার বিজয়- সাঈদ সোহরাব - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয়ই আমার বিজয়- সাঈদ সোহরাব

কেন্দ্রীয় বিএনপির সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব বলেছেন, ‘মনোনয়ন না পেলেও আমি দলের জন্য দিন-রাত কাজ করছি, করব। ব্যক্তিগত কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। দলের প্রয়োজনে মাঠে আছি, থাকব। ধানের শীষ বিজয় হলেই আমার বিজয়।

শনিবার (৮ নভেম্বর) মির্জাপুর শহরের পোস্টকামুরী জহুরবাড়ী মোড় এলাকায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই।

আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগান প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।

সাঈদ সোহরাব বলেন, আমি মির্জাপুরের সন্তান, আপনাদের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছি। পরপর ৩ বার মনোনয়ন চেয়েছি, বারবার দল আমাকে বসিয়ে দিয়েছে। এবার দল আমাকে মনোনয়নের আশা দিয়েছে। বিএনপি চূড়ান্ত মনোনয়নের সময় আমাকে মনোনয়ন দিলে সবাইকে নিয়ে টাঙ্গাইল-৭ আসনটি দলকে উপহার দেব। বিএনপি পরিবারের সন্তান হিসেবে আমি আপনাদের দোয়া ও ভালবাসা চাই।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।

সাঈদ সোহরাব জানান, দলমত নির্বিশেষে মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার প্রাপ্তি। যদিও দল ২৩৭ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে, চূড়ান্ত মনোনয়নে আমি আশাবাদী। নেতাকর্মীদেরে সঙ্গে নিয়ে বিএনপির জন্য ধানের শীষে ভোট চাইছি এবং ৩১ দফা কর্মসূচি প্রচার করছি।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন দিপু, শরিফুল ইসলাম শামীম, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খন্দকার মোবারক হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মৃধা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শপথ, কৃষক দলের সাবেক সদস্য সচিব আলী আজম খান উথান, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলমগীর হোসেন, জামুর্কী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার রাজিউল মাতীন ধ্রুব প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০