কাশ্মীরে ঢুকে পড়েছে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীরা, যে কোনো সময় হামলা-রিপোর্ট - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাশ্মীরে ঢুকে পড়েছে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীরা, যে কোনো সময় হামলা-রিপোর্ট

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলার মাত্র ৬ মাস পর অঞ্চলটিতে আবারও হামলার পরিকল্পনা করছে পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা এবং জেইএম। তারা অনুপ্রবেশ, গোয়েন্দা নজরদারি ও সীমান্তের বাইরে রসদ সরবরাহ বাড়িয়েছে। ইতোমধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ধরে একাধিক এলাকা দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর ইউনিট কাশ্মীরে প্রবেশ করেছে। নতুন গোয়েন্দা গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি এমনটাই বলেছে।
প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য অনুসারে, সেপ্টেম্বর মাস থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অনুপ্রবেশ, গোয়েন্দা নজরদারি এবং সীমান্তের বাইরে রসদ সরবরাহ বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এবং ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) অপারেটিভদের সহায়তায় এলওসি ধরে অনুপ্রবেশের পথ দিয়ে একাধিক সশস্ত্র ইউনিট জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছে বলে জানা গেছে।

সূত্র এনডিটিভিকে জানায়, সন্ত্রাসী শমসেরের নেতৃত্বে লস্কর-ই-তৈবার একটি ইউনিট ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি চালিয়েছে ও নিয়ন্ত্রণ রেখার দুর্বল ফাঁকগুলো চিহ্নিত করেছে। এটি ইঙ্গিত দেয়, আগামী সপ্তাহগুলোতে সম্ভাব্য হামলা হতে পারে।

গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমকে (BAT) পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে পুনরায় মোতায়েন করা হয়েছে, যা ভারতীয় অবস্থানগুলোতে সম্ভাব্য সীমান্ত আক্রমণের ইঙ্গিত দেয়। এটি অপারেশন সিন্দুর-পরবর্তী সবচেয়ে সমন্বিত উত্তেজনার একটি, যা কেন্দ্রশাসিত অঞ্চলে পাকিস্তানের নতুন কৌশল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত মাসে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে উচ্চ পর্যায়ের বৈঠকে জামাত-ই-ইসলামি, হিজবুল মুজাহিদিনের সিনিয়র সদস্যরা এবং আইএসআই কর্মকর্তারা একত্রিত হয়েছিলেন বলে জানা গেছে। এই বৈঠকগুলোতে সুপ্ত সন্ত্রাসী কোষগুলোকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং অপারেশন সিন্দুরের সময় যে ক্ষতি হয়েছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য গোষ্ঠীগুলোকে নির্দেশ দেওয়া হয়।

এনডিটিভি আরও বলছে, নয়াদিল্লির কর্মকর্তারা গোয়েন্দা তথ্যকে ‘গুরুত্বপূর্ণ সতর্কতা’ হিসাবে বর্ণনা করেছেন। তারা ইঙ্গিত দিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো উত্তরাঞ্চলীয় কমান্ড সেক্টরগুলোতে উচ্চ সতর্কতায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১০

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১১

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১২

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৪

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৫

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৬

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৭

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৮

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৯

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

২০