জোটে প্রতীক নিয়ে যে দাবি তুলল বাংলাদেশ লেবার পার্টি - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জোটে প্রতীক নিয়ে যে দাবি তুলল বাংলাদেশ লেবার পার্টি

জোট মনোনীত প্রার্থীদের প্রতীকের বিষয়ে ২০০৮ সালের নিয়ম বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে আরপিও সংশোধন সংক্রান্ত লিখিত প্রস্তাব হস্তান্তরের পর এক প্রেস ব্রিফিংয়ে দলটি এ দাবি জানায়।

ব্রিফিংয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ২০০৮ সালের নির্বাচনের মতো জোটভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোটের যেকোনো দলের প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে। এটি রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত জরুরি।

এতদিন নিবন্ধিত দলের জোটের প্রার্থীরা যেকোনো প্রতীকে ভোট করতে পারতেন। প্রধান দলগুলোর প্রতীক জোটভুক্ত ছোট দলের কয়েকজন প্রার্থীর ব্যবহারের সুযোগ ছিল এবং অতীতে তারা জিতেও এসেছেন। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যে সংশোধনী আনা হয়েছে, তাতে জোটভুক্ত হলেও মনোনীত প্রার্থীকে তার দলের প্রতীকে ভোট করতে হবে।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও সংশোধনে জোটভুক্ত দলগুলোর প্রতীক ব্যবহারের সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ গণতান্ত্রিক ঐক্য ও রাজনৈতিক অংশগ্রহণের চেতনার পরিপন্থি। ২০০৮ সালের নির্বাচনে নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে প্রতীক ব্যবহার করেছিল, যা ভোটারদের কাছে পরিষ্কার বার্তা দেয় এবং জোটের ঐক্যকে শক্তিশালী করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০