নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ যুবদলের - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ যুবদলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে যুবদল। শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বিবৃতিতে তারা বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অশোভন মন্তব্য ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে কুৎসা রটনা করেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতেও দেশের সম্মানিত নাগরিক ও প্রাজ্ঞ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়িত্বহীন ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন, যা রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিপন্থি। আমরা এ ধরনের আচরণকে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অসৎ প্রচেষ্টা হিসেবে দেখি।

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই ওই বিবৃতিতে আরও বলা হয়, জুলাই-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গণে পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার ও সহনশীলতা অত্যন্ত প্রয়োজনীয়। প্রমাণবিহীন ও মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমান করার চেষ্টা অগ্রহণযোগ্য ও অনাকাঙ্ক্ষিত। দেশের একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হবেন বলে আমরা প্রত্যাশা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০