গাজায় ১৯ হাজার ৯৩২ জন শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২৯ অক্টোবর ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ১৯ হাজার ৯৩২ জন শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর দুই বছরের গণহত্যা যুদ্ধে মোট ১৯ হাজার ৯৩২ জন শিক্ষার্থী নিহত এবং ৩০ হাজার ১০২ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১৪৮ জন শিক্ষার্থী নিহত এবং ১ হাজার ৪৫ জন আহত হয়। সেই সঙ্গে এই অঞ্চল থেকে ৮৪৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও গাজা এবং পশ্চিম তীরে ১ হাজার ৩৭ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং ৪ হাজার ৭৫৭ জন আহত হয়েছেন। সেই সঙ্গে এই পেশায় থাকা অন্তত ২২৮ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজায় সরকারি স্কুলের ১৭৯টি এবং বিশ্ববিদ্যালয়ের ৬৩টি ভবন ধ্বংস করা হয়েছে। বোমা বা ভাঙচুরের ফলে ১৮টি সরকারি স্কুল এবং ১০০টিরও বেশি জাতিসংঘের স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষ হেবরনের দক্ষিণে ইয়াত্তা শহরের আমিরা প্রাথমিক বিদ্যালয় এবং তুবাসের আকাবা প্রাথমিক বিদ্যালয় ভেঙে দিয়েছে।

ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, আটটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ বারবার আগ্রাসন ও ভাঙচুরের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, গাজা অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল।

ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০