বগুড়ায় ইসকন মন্দিরের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২৮ অক্টোবর ২০২৫, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ইসকন মন্দিরের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরে ইসকন মন্দিরের সামনে হাবিবুর রহমান খোকন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৮টার দিকে শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকায় ইসকন মন্দিরের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

হামলায় বাঁধন (২৬) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল, মাথার টুপি ও দুই জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা ঘাতক- সে ব্যাপারে কিছু জানা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হাবিবুর রহমান খোকন বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে। তিনি আগে শহরের কানুচগাড়ি এলাকায় হোটেল ব্যবসা করতেন। বর্তমানে ইট, বালুর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আহত তার সঙ্গী বাঁধন বগুড়া শহরের মালতিনগর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

সোমবার রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা সাতমাথা-তিনমাথা সড়ক থেকে হাবিবুর রহমান খোকন ও তার সঙ্গী বাঁধনকে শহরের সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দিরের সামনে নিয়ে যায়। সেখানে তারা ধারাল অস্ত্র দিয়ে খোকনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এছাড়া তারা বাঁধনকে মারধর করলে তার পা ভেঙে যায়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই লালন হোসেন জানান, আহত বাঁধনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খোকনের লাশ মর্গে রাখা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০