সামিরার কোনো দোষ নেই- ডন - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ অক্টোবর ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামিরার কোনো দোষ নেই- ডন

বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনায় এসেছে।আদালত তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

প্রায় পাঁচ বছর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে জানায়, এটি হত্যা নয়, আত্মহত্যা। তখন ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।

পরে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো ‘সেন্স অব হিউমার’-এ অতিথি হয়ে আসেন ডন। সালমান শাহর মৃত্যু নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সেই পুরনো সাক্ষাৎকারটি আবার ভাইরাল হয়েছে।সাক্ষাৎকারে জয় সরাসরি প্রশ্ন করেন, ‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারেন—ওনার মা, না স্ত্রী?

ডন প্রথমে একে পারিবারিক বিষয় বলে এড়িয়ে গেলেও পরে বলেন, তিনি সালমানের স্ত্রী সামিরা হকের মধ্যে কোনো দোষ দেখেননি। তার ভাষায়, ‘সালমানের সঙ্গে সামিরার যেরকম প্রেম ছিল, আমি এমন প্রেম জীবনে দেখিনি।’

জয়ের প্রশ্নে যখন পুনরায় জানতে চাওয়া হয়, ‘সামিরার কোনো দোষই ছিল না?’—ডন জবাব দেন, ‘আমি তো দেখিনি কোনো দোষ।

ডন আরও বলেন, সালমান শাহ জীবনের শেষ দিকে মানসিকভাবে চরম অস্থির ছিলেন।

তার ভাষায়, সালমান শাহ একজন সুপারস্টার হয়েও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করলেন? ছয়-সাত মাস ধরে ওকে আমি কখনো স্থির দেখিনি—স্থিরভাবে বসে থাকা বা কথা বলার মতো অবস্থাতেও না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০