সালমানের কণ্ঠ নকল করতে পারতেন ডন, জানালেন নতুন তথ্য - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালমানের কণ্ঠ নকল করতে পারতেন ডন, জানালেন নতুন তথ্য

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর তার অসমাপ্ত কয়েকটি ছবিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা আশরাফুল হক ডন। সালমানের কণ্ঠ নকল করার দক্ষতার কারণেই নির্মাতারা তাকে এই দায়িত্ব দিয়েছিলেন। ডনের দেওয়া কণ্ঠে মুক্তি পায় সালমান অভিনীত কয়েকটি ছবি, যার মধ্যে রয়েছে ‘আনন্দ অশ্রু’ ও ‘সত্যের মৃত্যু নেই।

সম্প্রতি বৈশাখী টেলিভিশনের এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এই বিষয়টি প্রকাশ্যে আনেন ডন। সালমান শাহর সঙ্গে নিজের বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্ধুত্ব হলো এমন একটা জিনিস, মিশতে মিশতে আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। এভাবে চলতে চলতে বন্ধুত্বের অনেক কিছু একজনের থেকে আরেকজনের মধ্যে চলে আসে। তেমনই সালমানেরও অনেক কিছুই আমার মধ্যে চলে আসে। আমি সালমানের ভয়সে নকল করে কথা বলতে পারতাম।

ডাবিং করা বিষয়ে ডন বলেন, শিবলী ভাই ‘আনন্দ অশ্রু’ ছবিতে ডাবিংয়ের জন্য অনেককেই এনেছিলেন, কারোটাই মনমতো হচ্ছিল না, হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিল না হলে চিকন গলা হয়ে যাচ্ছিল। কিংবা মিলছিলো না। তিন-চার দিন এমন করার পর রিজেক্ট করে দিলেন। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিবলী ভাইকে বললেন, ভাই আপনি ডন ভাইকে ট্রাই করতে পারেন। সালমানের ভয়েসের সঙ্গে অনেক মিল।

নির্মাতার অনুরোধেই পরে ডাবিং করেন জানিয়ে ডন বলেন, পরে আমি শিবলী ভাইয়ের অনুরোধে ডাবিং করি। যদিও আমি করতে চাইনি। পরে চিন্তা করলাম, করি, এটা করে দিই। ‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরোটাই করলাম। আমি শিবলী ভাইকে বললাম, আপনি এটা প্রচার করেন না যে ভয়েস আমি দিয়েছি। এই প্রথম মানুষ জানল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০