হত্যা মামলার প্রধান আসামি বিমানবন্দর থেকে গ্রেফতার - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যা মামলার প্রধান আসামি বিমানবন্দর থেকে গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে (২৪ অক্টোবর) চট্রগ্রাম বিমানবন্দর টার্মিনাল থেকে গ্রেফতার করে তাকে রায়পুর থানায় নিয়ে আসা হয়েছে। এই মামলায় তিনজন কারাগারে, চারজন উচ্চ আদালত থেকে জামিনে ও দুইজন পলাতক।

অভিযুক্ত জোবায়ের হোসেন রায়পুরের চরআবাবিল ইউপির উদমারা গ্রামের নিহত দিনমজুর জাহাঙ্গির হোসেন হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং দলের প্রধান। এবং জোবায়ের হোসেন উদমারা গ্রামের আবদুর রহিমের ছেলে। সে শুক্রবার রাতের ফ্লাইটে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো. জামাল হোসেন জানান, ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উদমারা গ্রামে এলাহি বক্স পাটওয়ারি বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের স্ত্রী রাজিয়া বেগমের ছেলেকে ঢিল মারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে কিশোর গ্যাং প্রধান জুবায়ের হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বসতঘরে হামলার চালায়। এ সময় ধারালো অস্ত্র দ্বারা জাহাঙ্গিরসহ তার পরিবারের চারজনকে কুপিয়ে জখম করা হয়। তিনজনের অবস্থার অবনতি ঘটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতে যোবায়েরসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দাবিতে গত ১২ এপ্রিল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তারা জানান, খুনি জোবায়েরের নেতৃত্বে অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিলো স্থানীয়রা। বাড়িঘরে হামলা-ভাঙচুরসহ কুপিয়ে আহত করা হচ্ছে সাধারণ মানুষকে। এ প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগীসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। একের পর এক কিশোর গ্যাংয়ের হামলায় অতিষ্ট তারা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০