এআইয়ের ভুল সংকেত, চিপসের প্যাকেটকে বন্দুক ভেবে যুক্তরাষ্ট্রে কিশোরকে আটক - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এআইয়ের ভুল সংকেত, চিপসের প্যাকেটকে বন্দুক ভেবে যুক্তরাষ্ট্রে কিশোরকে আটক

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক স্কুল শিক্ষার্থীকে বন্দুকধারী ভেবে ঘিরে ফেলে পুলিশ। পরে জানা যায়, তার হাতে ছিল একটি খালি চিপসের প্যাকেট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নিরাপত্তা সনাক্তকরণ প্রযুক্তির ভুলেই ঘটেছে এ ঘটনা।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাল্টিমোর কাউন্টির কেনউড হাই স্কুলে এ ঘটনা ঘটে। ফুটবল অনুশীলন শেষে বন্ধুদের সঙ্গে স্কুলের বাইরে বসে ছিল শিক্ষার্থী তাকি অ্যালেন। ওই সময় সে ডোরিটোস নামের চিপস খেয়ে খালি প্যাকেটটি পকেটে রাখে।

অ্যালেন বলেন, ‘২০ মিনিট পর দেখি প্রায় আটটি পুলিশ গাড়ি আমাদের দিকে আসছে। বুঝে ওঠার আগেই তারা বন্দুক তাক করে বলছে- ‘মাটিতে শুয়ে পড়ো।’ আমাকে হাতকড়া পরানো হয়, তল্লাশি করা হয়। পরে তারা দেখে আমার কাছে শুধু চিপসের প্যাকেট।’

অ্যালেন জানান, পুলিশ পরে জানায়- একটি এআই ডিটেকশন সিস্টেম অ্যালেনের হাতে থাকা চিপসের প্যাকেটকে বন্দুক হিসেবে শনাক্ত করেছিল। এমনকি তারা তাকে সেই ছবিও দেখায়, যেখানে প্যাকেটের ভাঁজ ও তার হাতের ভঙ্গি দেখে ভুল সংকেত দিয়েছিলো দিয়েছিলো।

বাল্টিমোর কাউন্টি কর্তৃপক্ষ জানায়, গত বছর থেকে স্থানীয় স্কুলগুলোতে ‘ওমনিলার্ট’ নামে একটি এআই-ভিত্তিক অস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হয়। এটি স্কুলে ক্যামেরা ব্যবহার করে সম্ভাব্য অস্ত্র শনাক্তের সংকেত পাঠায়।

অ্যালেনের দাদা ল্যামন্ট ডেভিস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ এরকম ঘটনা কোনো শিশুর সঙ্গে ঘটতে পারে না। কেউই চাইবে না তার সন্তানকে এমন পরিস্থিতিতে পড়তে।’

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘একটি সতর্কতা পাওয়ার পর তদন্তে দেখা যায়, কোনো অস্ত্র ছিল না। দ্রুত সতর্কতা বাতিল করা হয়।’

এদিকে স্কুল প্রশাসন জানিয়েছে, ঘটনার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাউন্সেলিং দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০