রুশ তেল আমদানি নিয়ে মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২২ অক্টোবর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুশ তেল আমদানি নিয়ে মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাদের আলোচনায় বাণিজ্য ও রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি প্রধানভাবে উঠে আসে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
মঙ্গলবার (২২ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা অনেক বিষয়ের আলোচনা করেছি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য।

তিনি জানান, মোদিকে রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করতে অনুরোধ করেছিলেন এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রুশ তেলের ওপর নির্ভরতা কমাবে। ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) বলেছেন, খুব বেশি তেল কিনবেন না রাশিয়া থেকে। তিনিও চান যুদ্ধ দ্রুত শেষ হোক, আমিও তাই চাই।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত রাশিয়া থেকে ছাড়ে জ্বালানি কিনছে, যা পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে। বর্তমানে রুশ তেলের প্রধান ক্রেতা দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি রাশিয়ার ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বজায় রাখতে ভারতের প্রতি তীব্র অবস্থান নিয়েছে। রুশ তেল কেনা কমাতে না পারলে ভারতীয় রপ্তানিপণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

দুদিন আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি ভারত রুশ তেল কেনা বন্ধ না করে, তাহলে তাদের পণ্যের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করা হবে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানো শুরু করেছে। আগস্টে টেক্সটাইল, ওষুধ ও গাড়ির যন্ত্রাংশসহ একাধিক খাতে আমদানি শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।

তিনি আরও বলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি কমাতে না পারে, তাহলে এই শুল্ক অপরিবর্তিত থাকবে বা আরও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০