৩১ দফা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- হাসান সরকার - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৮ অক্টোবর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- হাসান সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে গাজীপুর মহানগরের গাছা থানার ৩৫ নাম্বার ওয়ার্ড বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় বটতলা রোডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান।

তিনি বলেন, ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা দেশের জনগণের মনের কথা। এই দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আসবে।

সভায় বক্তব্য রাখেন- মহানগর বিএনপি নেতা হাজী বাবর আলী, মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি, হারুন-অর-রশিদ খান, আজিজুল হক রাজু মাস্টার, হাজী আবুল কাশেম, মো. আবুল হোসেন, মতিউর রহমান মৃধা, কামরুজ্জামান বিপ্লব, হাজী আব্দুস সামাদ, আলম মাস্টার, বেলায়েত হোসেন মাস্টার, কাউসার ও ছাত্রদল নেতা মো. রিফাত সরকার প্রমুখ। সভাটি পরিচালনা করেন শরিফ সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০