চীনের ওপর ৫০০% শুল্ক আরোপের জন্য ইউরোপকে চাপ দিচ্ছেন ট্রাম্প- রিপোর্ট - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৬ অক্টোবর ২০২৫, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনের ওপর ৫০০% শুল্ক আরোপের জন্য ইউরোপকে চাপ দিচ্ছেন ট্রাম্প- রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনকে সমর্থনকারী ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোকে চীনের পণ্য আমদানির ওপর ৫০০% শুল্ক আরোপের জন্য চাপ দিচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
এই প্রস্তাবকে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের বৃহত্তর সংঘাতের অংশ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প চলতি সপ্তাহে এটিকে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন।

নতুন শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বারবার হুমকি এবং চীনের প্রতিশোধমূলক পদক্ষেপ ইতোমধ্যেই বিশ্ববাজারকে অস্থির করে তুলেছে। রাশিয়ান তেল ও গ্যাস কেনার জন্য বেইজিংকে শাস্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোকেও আহ্বান জানিয়ে আসছেন।

টেলিগ্রাফ জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক ‘ইউক্রেন বিজয় তহবিল’ নামক একটি প্রক্রিয়ায় যোগ হবে।
প্রতিবেদন অনুসারে, আগামী শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরের আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে ইউরোপীয় সরকারগুলোর কাছে এই ধারণাটি (৫০০% শুল্ক) প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ইউক্রেন মার্কিন-নির্মিত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনও ইঙ্গিত দিয়েছে, এটি অনুমোদন হতে পারে। তবে শর্ত দেওয়া হয়েছে, এটির খরচ ইউরোপীয় মিত্রদের বহন করতে হবে। তবে মস্কো বলেছে, পশ্চিমা সামরিক সহায়তা এই সংঘাতের ফলাফল পরিবর্তন করতে পারে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০