ফেসবুক আইডি নিয়ে বিব্রত অভিনেতা জাহিদ হাসান - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ অক্টোবর ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুক আইডি নিয়ে বিব্রত অভিনেতা জাহিদ হাসান

দুটি স্ক্রিনশট দিয়ে জাহিদ হাসান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না।’ কোলাজ ইত্তেফাক

সোশ্যাল মিডিয়ায় তারকারা প্রায়ই নানা রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ভুয়া অ্যাকাউন্ট ও পেজ নিয়ে পড়তে হয় অনেক বিড়ম্বনায়। মাঝে মধ্যেই ভুয়া ফ্যান পেজ থেকে তারকাদের নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়, আসে প্রতারণার অভিযোগও।

এবার এমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। রোববার (১২ অক্টোবর) রাতে এ অভিনেতা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিশ্চিত করেছেন বিষয়টি।

দুটি স্ক্রিনশট দিয়ে জাহিদ হাসান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট। তাদের অনুসরণ করবেন না। তারা আমি নই।’ সেই ছবিতে জাহিদ হাসান নামের একটি ফেসবুক আইডি ও একটি পেজের স্ক্রিনশট।

ভুয়া ফেসবুক আইডি চালানো ব্যক্তিটি আসল জাহিদ হাসানের ফেসবুক স্ট্যাটাস হুবহু কপি করে তাদের আইডিতে একই বার্তা পোস্ট করেছে। আসল জাহিদ হাসানকে ভুয়া প্রমাণ করতে।

এ বিষয়ে জাহিদ হাসান জানান, ফেসবুক আইডি ঘিরে বিব্রত হচ্ছেন। তার নামে কে বা কারা ফেসবুক ব্যবহার করছেন। কয়েকজন এই অভিনেতা ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে জাহিদ হাসান নামে ফেসবুকে আইডি ও পেজ চালু করেছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে জাহিদ হাসান বলেন, আমার ছবি দিয়ে এমন অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এরা আমার হয়ে নানা কিছু লিখছে। আবার আমার স্ট্যাটাস কপি করে আমাকেই বানিয়ে দিচ্ছে ভুয়া। কোনটা আসল আর কোনটা নকল, এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন দিন-সময় ভালো না। কখন কে আমার ছবি ব্যবহার করে কী লেখে, সেটা নিয়েই চিন্তায় রয়েছি।

কাজের বাইরে ফেসবুকে অনেকটাই নীরব থাকেন জাহিদ হাসান। তিনি জানান, ফেসবুকে তার বন্ধু সংখ্যাও কম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন সময় কাটাতেও পছন্দ করেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে তার নামে ভুয়া অ্যাকাউন্ট থাকায় চিন্তার মধ্যে রয়েছেন। সেইসঙ্গে ভুয়া আইডির সঙ্গে যুক্ত থেকে বিভ্রান্ত হওয়ার অনুরোধও জানিয়েছেন অভিনেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০