কাবুলে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১০ অক্টোবর ২০২৫, ৮:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাবুলে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালির সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত মধ্য রাতে এ হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। হামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালির সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করা হত।

হামলার সময় নূর ওয়ালি একটি গাড়িতে করে চলাফেরা করছিলেন বলে জানিয়েছে একটি সূত্র। বিমান হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। নিহত হওয়ার খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও তিনি আহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাবুলের একটি সড়কে চলমান গাড়িকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। হামলার পর কাবুলের আকাশে আরও বিমান চক্কর দিতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। বিস্ফোরণের শব্দও ছিল বেশ তীব্র।

এদিকে, পাকিস্তানে সম্প্রতি একাধিক প্রাণঘাতী হামলার পর টিটিপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার তিনি বলেন, অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না।

তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে এই হামলা হয়।

গত সপ্তাহে টিটিপির হামলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হন। তার আগে দেশটির খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে কয়েক ডজন টিটিপি সদস্য নিহত হয়েছিল।

এই ঘটনার পর পালটা হামলার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। বিশেষ করে আফগান সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় টিটিপির সক্রিয় উপস্থিতি রয়েছে।

পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে কর্পস সদরদপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

এদিকে, আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার ঘটনা নিশ্চিত করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে বিস্ফোরণ ছোট মাত্রার ছিল বলে দাবি করলেও স্থানীয়রা বলছেন, হামলার শক্তি ছিল ব্যাপক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০