নেতানিয়াহুকে ‘প্রতারক ও ভণ্ড’ বলল হামাস, কী বললেন ট্রাম্প - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
৫ অক্টোবর ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে ‘প্রতারক ও ভণ্ড’ বলল হামাস, কী বললেন ট্রাম্প

ট্রাম্পের নির্দেশনার পরও গাজায় ফের হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে বর্বর ইসরাইল।গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বোমাবর্ষণে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান এই বর্বরতার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। অভিযোগ তুলে বলেছে, ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর যে বক্তব্য দিয়েছেন- সেটা নিছকই তার মিথ্যাচার।

রোববার (৫ অক্টোবর) হামাসের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

বিবৃতিতে হামাস বলেছে, ইসরাইলি দখলদার বাহিনী (আইওএফ) গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ভয়াবহ অপরাধ ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। শুধু আজ সকাল থেকেই হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সংগঠনটি একে ‘রক্তাক্ত উসকানি’ আখ্যা দিয়ে বলেছে, এটি দখলদার সরকারের প্রতারণা ও ভণ্ডামির বহিঃপ্রকাশ।

পাশাপাশি হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং আরব ও ইসলামি দেশগুলোকে আবারও আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন তাদের আইনি ও মানবিক দায়িত্ব পালন করে ফিলিস্তিনি জনগণকে সুরক্ষা ও সহায়তা দেয় এবং চলমান গণহত্যা ও গাজার অবরোধ শেষ করতে দখলদার শক্তির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে।

এছাড়াও হামাস বিশ্বজুড়ে স্বাধীনচেতা মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি আরও জোরদার করে এবং দখলদারদের গণহত্যা ও সম্মিলিত শাস্তি নীতির বিরুদ্ধে চাপ সৃষ্টি করে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার অংশ হিসেবে ইসরাইল তাদের সেনা প্রত্যাহারে একটি প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। হামাসের সম্মতি পাওয়া গেলে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে, পাশাপাশি বন্দি বিনিময় প্রক্রিয়াও শুরু হবে।

তিনি আরও বলেন, এই পরিকল্পনা ‘পরবর্তী ধাপের প্রত্যাহারের শর্ত তৈরি করবে’ এবং সংঘাতকে ‘এই ৩ বছরের বিপর্যয়ের অবসানের দিকে নিয়ে যাবে।’ সূত্র: আল মায়াদিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০