গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন- মীর নেওয়াজ আলী - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৪ অক্টোবর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন- মীর নেওয়াজ আলী

বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি ক্রেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

আজ পুরান ঢাকার লালবাগের শহীদ নগর আমলীগোলা ঢাকা-৭ আসনের নির্বাচন প্ররোচনায় গনসংযোগ ও পথসভা শেষে মীর নেওয়াজ আলী তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছর আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের অপকর্ম ও লুটপাটের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। সেই আন্দোলনে একটি সরকারের পতন ঘটেছে। তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এটিই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রাথমিক বিজয়।

মীর নেওয়াজ বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত ১৫ বছরে দলকে ভাঙতে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে তা ব্যর্থ হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মীর নেওয়াজ আলী বলেন, ‘আমরা পিআর বলতে বুঝি পাবলিক রিলেশন, অর্থাৎ জনসংযোগ। এখন সবাই জনসংযোগে ব্যস্ত, সেই পিআরেই আমরা বিশ্বাস করি। কিন্তু যারা প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নামে দেশে ‘পার্মানেন্ট রেস্টলেসনেস’ বা স্থায়ী অস্থিরতা প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ার পারভেজ বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতিতে বক্তব্য রাখেন মীর আশরাফ আলী আজম সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, সাবেক কমিশনার আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০