বেলুচিস্তানে ভারতীয় প্রক্সি জঙ্গিগোষ্ঠীর ১৪ সদস্য নিহত - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
৪ অক্টোবর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলুচিস্তানে ভারতীয় প্রক্সি জঙ্গিগোষ্ঠীর ১৪ সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলার জেহরি এলাকায় অভিযানে ভারতঘনিষ্ঠ জঙ্গি সংগঠন ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর অন্তত ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এতে ১৪ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২০ জন জঙ্গি আহত হয়।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানের প্রশংসা করে বলেন, এর ফলে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

কয়েকদিন আগেই বেলুচিস্তানের শেরানি জেলায় একই ধরনের এক অভিযানে সাতজন ভারত-সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করেছিল পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছিল, ওই অভিযানটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়, যেখানে ‘ফিতনা আল-খারেজ’ ও নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)’র সদস্যদের টার্গেট করা হয়। তীব্র গোলাগুলির পর সাতজন ভারতীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত জঙ্গি নিহত হয়।

অন্যদিকে, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে—২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) পাকিস্তানে সহিংসতার ঘটনা বেড়েছে ৪৬ শতাংশ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) জানিয়েছে, এ সময়ে দেশজুড়ে ৩২৯টি সহিংস ঘটনা ঘটেছে, যেখানে ৯০১ জন নিহত ও ৫৯৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে সাধারণ নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং জঙ্গিরা রয়েছে।

২০২৫ সালের এই নয় মাসেই পাকিস্তানে মোট ২ হাজার ৪১৪ জনের মৃত্যু হয়েছে, যা প্রায় ২০২৪ সালের পুরো বছরের (২ হাজার ৫৪৬ জন) সমান।

নিহতদের মধ্যে ৫৭ শতাংশই ছিল জঙ্গি বা অপরাধী গোষ্ঠীর সদস্য। বাকি ৩৮৫ জন ছিলেন সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য। এর মধ্যে ২১৯ জন সাধারণ নাগরিক এবং ১৬৬ জন নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন।

সহিংসতার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে—যাদের উভয়েরই আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে। এ দুই অঞ্চল মিলেই দেশের মোট সহিংসতার ৯৬ শতাংশের জন্য দায়ী।

কেপি প্রদেশে সর্বাধিক প্রাণহানি ঘটেছে—মোট ৬৩৮ জন, যা দেশের মোট নিহতের প্রায় ৭১ শতাংশ। বেলুচিস্তানে প্রাণহানি হয়েছে ২৩০ জনের। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে কেপি ও বেলুচিস্তানে সহিংসতায় নিহতের সংখ্যা যথাক্রমে ৬৪ ও ২১ শতাংশ বেড়েছে বলে জানায় সিআরএসএস।

সূত্র: জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০