ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করে গাজার পথে আন্তর্জাতিক সহায়তা বহর - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করে গাজার পথে আন্তর্জাতিক সহায়তা বহর

গ্রিস থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছে একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর, যার লক্ষ্য ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়া।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই বহরে প্রায় ৫০টি বেসামরিক নৌযান অংশ নিয়েছে। এতে রয়েছেন আইনজীবী, সংসদ সদস্য, মানবাধিকারকর্মীসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। বহরের অন্যতম মুখ হিসেবে আছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ।

ইসরায়েল এই উদ্যোগকে ‘হামাসকে সহযোগিতা করার প্রচেষ্টা’ বলে দাবি করেছে এবং স্পষ্টভাবে জানিয়েছে, এই বহরকে গাজার উপকূলে পৌঁছাতে দেওয়া হবে না। গত সপ্তাহে বহরের কিছু নৌযানে ড্রোন হামলার অভিযোগ উঠলেও হতাহতের ঘটনা ঘটেনি। এরপর থেকেই ইউরোপজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

ঘটনার পর ইতালি ও স্পেন তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে: ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে আলোচনা শেষে ওই এলাকায় ফ্রিগেট ‘ফাসান’ মোতায়েন করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন, স্পেনও উদ্ধার বা সহায়তা কার্যক্রমে টহল জাহাজ পাঠাবে।

গ্রিস সরকার জানিয়েছে, তারা তাদের জলসীমা পর্যন্ত এই নৌবহরের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে শুক্রবার থেকে বহরটি আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করবে নৌবহরটি।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা গাজার পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে কিছু এলাকায় ‘দুর্ভিক্ষ’ পরিস্থিতিও ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের দাবিও উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১০

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১১

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১২

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৪

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৫

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৬

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৭

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৮

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৯

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

২০