গ্রেফতার এড়াতে যে পথে উড়ল নেতানিয়াহুর বিমান - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রেফতার এড়াতে যে পথে উড়ল নেতানিয়াহুর বিমান

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ইউরোপের আকাশপথ এড়িয়ে গেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার সরকারি বিমান ‘উইংস অব জিয়ন’ একটি অস্বাভাবিক রুটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, বিমানটি সাধারণভাবে ব্যবহৃত ফ্রান্সসহ মধ্য ইউরোপের আকাশপথ এড়িয়ে ভূমধ্যসাগর, গ্রিস ও ইতালির সীমান্ত ঘেঁষে জিব্রাল্টার প্রণালী দিয়ে আটলান্টিকে প্রবেশ করে। এভাবে অতিরিক্ত প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছর নভেম্বর মাসে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেটিই এড়াতে তিনি এই বিকল্প রুট বেছে নিয়েছেন। তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে—যা ইসরাইল অস্বীকার করে আসছে।
আইসিসি সদস্য ইউরোপের দেশ আয়ারল্যান্ড ও স্পেন ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে। তবে ফ্রান্স জানিয়েছে, তারা তাকে আটক করবে না। অন্যদিকে ইতালি প্রশ্ন তুলেছে এ ধরনের পদক্ষেপ বাস্তবে আদৌ সম্ভব কি না।

ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরাইল ফ্রান্সের আকাশপথ ব্যবহার করার অনুমতি চেয়েছিল এবং প্যারিস সে অনুমতিও দিয়েছিল। তবে শেষ পর্যন্ত নেতানিয়াহুর বিমান ওই রুট ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। ফরাসি এক কর্মকর্তা বলেন, তারা অন্য পথ বেছে নিয়েছেন, কিন্তু কেন তা আমরা জানি না।

নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এরপর আগামী সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

সূত্র: এনডিটিভি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০