শৈলকুপায় মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনায় মানসিক প্রতিবন্ধী আটক - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শৈলকুপায় মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনায় মানসিক প্রতিবন্ধী আটক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মন্দিরের সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী মনজের আলী (৫১), যাকে মঞ্জের পাগল নামে সবাই চেনে সে মন্দিরে প্রবেশ করে । এরপর ৬টি মূর্তির মাথা ভেঙে সরিয়ে দেয় সে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে। তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ নাকি অন্যকিছু তা প্রশাসন তদন্ত করে দেখবে । অনেকেই মনে করছেন, কেউ হয়তো তাকে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, আজ মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরে পাহাড়ায় ছিল। এরপর মনজের বিশ্বাস এই কাজটি করেছেন। তিনি অসুর, কার্তিক, স্বরসতিসহ ৬টি বিগ্রহের মাথা ভেঙেছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, প্রাথমিকভাবে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে । অবশ্যই তার বিরুেদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা শোনার পর খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১০

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১১

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১২

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৪

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৫

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৬

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৭

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৮

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৯

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

২০